হাসনাত আব্দুল্লাহ: শহিদদের দায়ভার আমাদের ওপর রয়েছে - দিগন্ত জার্নাল

হাসনাত আব্দুল্লাহ: শহিদদের দায়ভার আমাদের ওপর রয়েছে

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদরা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য। তারা কোনো কিছু পাওয়ার আশায় জীবন দেননি, বরং তাদের জীবন দেশের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য উৎসর্গিত ছিল।

বুধবার কুমিল্লার দেবিদ্বারে ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হয়ে মারা যাওয়া ভ্যানচালক আব্দুস সামাদের জানাজাপূর্ব বক্তব্যে তিনি বলেন, “এ অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের দায়বদ্ধতা আমাদের ওপর রয়েছে। তাদের রক্তের দায় আমাদেরই পরিশোধ করতে হবে।”

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেশে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেতে সাধারণ জনগণের আত্মত্যাগ ছিল অমূল্য। রাজনৈতিক দলগুলোর একক প্রচেষ্টায় এ আন্দোলন সফল হত না। ছাত্র-জনতার একতা এবং আত্মত্যাগের কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে।

এ সময় তিনি শহিদ আব্দুস সামাদের পরিবারের দায়ভার নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং সবাইকে এসব শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

শহিদের জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন