ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২০০ কোটির বেশি টাকা - দিগন্ত জার্নাল

ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২০০ কোটির বেশি টাকা

গন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ২০২টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। এসব অ্যাকাউন্টে মোট ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা ছিল। উত্তোলিত অর্থ: ২২৩ কোটি ৭৩ লাখ টাকা, বর্তমান জমা রয়েছে ১২ কোটি ৯৪ লাখ টাকা।

এছাড়া, ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় কুমার দাস ওরফে চন্দন কুমার ধরের নামে থাকা অ্যাকাউন্টে তিন কোটি ৯২ লাখ টাকা জমা পড়েছিল, যার প্রায় সবটাই উত্তোলন করা হয়েছে।

অর্থের উৎস এবং জমাদাতাদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।

গত ৩০ নভেম্বর চিন্ময় কুমার দাসসহ ইসকনের ১৭ জনের ব্যাংক লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেয় বিএফআইইউ।

লেনদেন স্থগিতের আওতায় থাকা ব্যক্তিরা হলেন, 1. চিন্ময় কৃষ্ণ দাস, 2. কার্তিক চন্দ্র দে, 3. অনিক পাল, 4. সরোজ রায়, 5. সুশান্ত দাস, 6. বিশ্ব কুমার সিংহ, 7. চণ্ডীদাস বালা, 8. জয়দেব কর্মকার,9. লিপি রানী কর্মকার, 10. সুধামা গৌর দাস,11. লক্ষণ কান্তি দাশ, 12. প্রিয়তোষ দাশ, 13. রূপন দাস, 14. রূপন কুমার ধর, 15. আশীষ পুরোহিত, 16. জগদীশ চন্দ্র অধিকারী, 17. সজল দাস।

২৮ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৭ সদস্যের অ্যাকাউন্ট জব্দ করে বিএফআইইউ।

ইসকনের এসব লেনদেনের বৈধতা যাচাই করে অর্থ পাচার বা অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

an adbox will go here