২০২৫ শেখ হাসিনা ও আ. লীগের অপকর্মের বিচারের বছর - দিগন্ত জার্নাল

২০২৫ শেখ হাসিনা ও আ. লীগের অপকর্মের বিচারের বছর

নিউজ ডেস্ক:
২০২৫ সালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর হিসেবে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ এ বছরেই শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

চিফ প্রসিকিউটর জানান, প্রধান বিচারপতির সম্মতি পেলেই ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারিক কার্যক্রম শুরু হবে। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। জুলাই-আগস্টের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তও চলমান রয়েছে।

তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্ত হলেও ট্রাইব্যুনাল তার বিচার কার্যক্রম নিজস্ব পদ্ধতিতে এগিয়ে নেবে। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে সংঘটিত পাঁচজনকে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

[দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বান]

an adbox will go here