আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবি ইশরাক হোসেনের - দিগন্ত জার্নাল

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবি ইশরাক হোসেনের

দিগন্ত জার্নাল ডেস্ক :

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, গত ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের কবর রচনা করেছে এবং এখন দলটির বিচারকার্য সম্পন্ন করে ডেথ সার্টিফিকেট দেওয়া প্রয়োজন।

শুক্রবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ইশরাক লিখেছেন, আওয়ামী লীগের বিচার, শাস্তি ও নিষিদ্ধকরণ জরুরি। শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি বাংলাদেশের জনগণ বরদাশত করবে না। তাই অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এর আগে, আজ সকালে দেওয়া আরেক স্ট্যাটাসে তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, এটি একটি গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন। তার ভাষায়, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য—এক ব্যক্তির পূজা, এক নেতার এক দেশ, এক দল, এবং সিস্টেম্যাটিক নিপীড়ন—এসবই জনগণের সামনে প্রমাণিত হয়েছে এবং আদালতে প্রমাণিত হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সহযোগী ও সুবিধাভোগীদের বিচার হওয়া উচিত, বিশেষ করে জাতীয় পার্টির (হুসেইন মুহম্মদ এরশাদ/জি এম কাদের) মতো দলগুলোও শাস্তির আওতায় আসা উচিত।

an adbox will go here