সরকারি বিল-বন্ডের সুদহার ডবল ডিজিটে, বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত - দিগন্ত জার্নাল

সরকারি বিল-বন্ডের সুদহার ডবল ডিজিটে, বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত

দিগন্ত জার্নাল ডেস্ক:
সরকারি খাতে ঋণ নেওয়ার জন্য ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার এখন ১০ শতাংশের ওপরে পৌঁছেছে। সর্বনিম্ন সুদহার ১০.৩৮% এবং সর্বোচ্চ ১১.১৮%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে যে উচ্চ সুদের কারণে বেসরকারি খাতের উদ্যোক্তারা কম সুদে ঋণ পাচ্ছে না, যা বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে

সরকার ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও করপোরেট প্রতিষ্ঠান থেকে চড়া সুদে ঋণ সংগ্রহ করছে। ৩ মাস মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ১০.৩৮%, ৬ মাসের জন্য ১০.৪১%, এবং ১ বছরের জন্য ১০.৪২%। দীর্ঘমেয়াদি বন্ডগুলোর মধ্যে ২০ বছর মেয়াদি বন্ডের সুদহার সবচেয়ে বেশি, ১১.১৮%
বেসরকারি উদ্যোক্তারা কম সুদে ঋণ না পাওয়ায় ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো ট্রেজারি বন্ডেই বিনিয়োগ করছে। কারণ, এতে ঝুঁকি কম এবং লাভজনকতা বেশি। ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ গত অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে

২০২২ সালের বৈশ্বিক মন্দার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করায় সুদের হার বাড়তে থাকে। বর্তমানে মুদ্রানীতি কঠোর থাকায় অর্থনীতি চাপে রয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, মূল্যস্ফীতি আরও কমলে ধীরে ধীরে সুদহার হ্রাস করা হবে

an adbox will go here