আড়াইহাজারে নিলোর্নের কারখানা স্থাপন: বিডার সম্মেলনে সমঝোতা স্মারক সই - দিগন্ত জার্নাল

আড়াইহাজারে নিলোর্নের কারখানা স্থাপন: বিডার সম্মেলনে সমঝোতা স্মারক সই

দিগন্ত জার্নাল ডেস্ক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি নিলোর্ন কারখানা স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এই সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন নিলোর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি। প্রধান উপদেষ্টা এবং ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।

an adbox will go here