বাংলাদেশ প্রস্তুত এক নম্বর পোশাক রপ্তানিকারক হওয়ার”—কিয়াক সুং, - দিগন্ত জার্নাল

বাংলাদেশ প্রস্তুত এক নম্বর পোশাক রপ্তানিকারক হওয়ার”—কিয়াক সুং,

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ || বাংলাদেশের ‍পোশাক খাত সঠিক কৌশল ও নীতিগত সংস্কারের মাধ্যমে বিশ্বে এক নম্বর রপ্তানিকারক দেশ হওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা কিয়াক সুং।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে ‘টেক্সটাইল ও পোশাক’ বিষয়ক অধিবেশনে তিনি এ কথা বলেন। অধিবেশনে “বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শীর্ষক উপস্থাপনায় তিনি বাংলাদেশের সম্ভাবনার চিত্র তুলে ধরেন।

প্রযুক্তি, দক্ষতা ও কাঁচামাল উৎপাদনের ওপর জোর

কিয়াক সুং বলেন, “বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এক নম্বরে পৌঁছাতে হলে প্রযুক্তি ব্যবহার বাড়ানো, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও হাতে তৈরি সুতার নিজস্ব উৎপাদন সুবিধা গড়ে তোলা জরুরি।”

তিনি নীতি সহায়তা ও বন্ডেড গুদামের প্রসার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন, যা কাঁচামালের দ্রুত প্রাপ্তি ও পণ্য উৎপাদনে সহায়ক হবে বলে মত দেন।

ট্রাম্প যুগের শুল্কনীতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ

সম্প্রতি ট্রাম্প যুগের শুল্কনীতির তিন মাসের স্থগিতাদেশ প্রসঙ্গে কিয়াক সুং বলেন, “এটি কিছুটা স্বস্তি দিয়েছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ প্রশংসনী

an adbox will go here