বিশ্বব্যাংকের সঙ্গে দুই আর্থিক চুক্তি সই, আসছে ৮৫০ মিলিয়ন ডলার - দিগন্ত জার্নাল

বিশ্বব্যাংকের সঙ্গে দুই আর্থিক চুক্তি সই, আসছে ৮৫০ মিলিয়ন ডলার

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ (বিশ্বব্যাংক গ্রুপ) দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি সই করেছে।বুধবার (২৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ. মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী:

  • বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্প (BTMIDP) বাস্তবায়নে ৬৫০ মিলিয়ন ডলার
  • সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প (SSPIRIT) বাস্তবায়নে ২০০ মিলিয়ন ডলার অর্থাৎ মোট অর্থায়ন ৮৫০ মিলিয়ন ডলার।
    প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা:
  • BTMIDP: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে
  • SSPIRIT: সমাজসেবা অধিদপ্তর ও অর্থ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে
    বাস্তবায়ন সময়কাল:
  • BTMIDP: এপ্রিল ২০২৫ – জুন ২০৩১
  • SSPIRIT: জুলাই ২০২৫ – জুন ২০৩০
    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। এর আগে, গত ২০ এপ্রিল একনেক সভায় উভয় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ওই দিন ১৬টি প্রকল্প অনুমোদন পায়, যার মোট ব্যয় ধরা হয়েছে ২৪,২৪৭ কোটি ২৪ লাখ টাকা

অর্থায়নের বিবরণ:

  • সরকারি অর্থায়ন: ৩,০০১ কোটি ৩৪ লাখ টাকা
  • প্রকল্প ঋণ: ১৬,৭১৯ কোটি ৭৩ লাখ টাকা
  • সংস্থার নিজস্ব অর্থায়ন: ৪,৪২৬ কোটি ১৭ লাখ টাকাএই দুই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন বন্দরের সক্ষমতা ও অবকাঠামো বৃদ্ধি পাবে, তেমনি সামাজিক সুরক্ষা খাতে সুবিধাভোগীদের কভারেজ ও মানোন্নয়ন সম্ভব হবে। উন্নয়ন সহযোগীদের সঙ্গে এই ধরনের অংশীদারিত্ব বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
an adbox will go here