এ মাসে মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৮৯ শতাংশ, মজুরি হার কিছুটা বাড়তি - দিগন্ত জার্নাল

এ মাসে মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৮৯ শতাংশ, মজুরি হার কিছুটা বাড়তি

দিগন্ত জার্নাল প্রতিবেদন:
ডিসেম্বর মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে, যা আগের মাসে ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি ১২ দশমিক ৯২ শতাংশে কমেছে, যা আগের মাসে ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। খাদ্যবর্হিভূত পণ্যের মূল্যস্ফীতিও কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৬ শতাংশে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ০৯ শতাংশ, যা আগের মাসে ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ। শহরাঞ্চলে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ।

এদিকে, ডিসেম্বর মাসে মজুরি হার সামান্য বেড়েছে। এ মাসে মজুরি হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ, যা নভেম্বর মাসে ছিল ১ দশমিক ১০ শতাংশ। কৃষি, শিল্প এবং সেবা খাতে মজুরি হারও সামান্য বৃদ্ধি পেয়েছে। কৃষি খাতে মজুরি ৮ দশমিক ৩৯ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৭৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ৪৩ শতাংশে দাঁড়িয়েছে।

an adbox will go here