বাউল সম্রাট রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রেস-ব্রিফিংয়ের - দিগন্ত জার্নাল

বাউল সম্রাট রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রেস-ব্রিফিংয়ের

সজিব শেখ: বাউল সম্রাট রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৯-২০ জানুয়ারি ২০২৫ তারিখে নেত্রকোনায় দুই দিনব্যাপী “বাউল উৎসব” অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৭ জানুয়ারী ২০২৫ সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রদান করেন বাউল রশিদ উদ্দিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ম. কিরিবিয়া চৌধুরী হেলিম। তিনি জানান, উৎসবে দেশের খ্যাতিমান বাউল শিল্পীদের পরিবেশনার পাশাপাশি থাকবে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। এসময় সাব

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মেজর সৈয়দ আবু সিদ্দিক (পিএসসি), সভাপতি, বাউল রশিদ উদ্দিন ফাউন্ডেশন।

এই উৎসবের মূল লক্ষ্য হলো স্থানীয় শিল্প-সংস্কৃতিকে তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে বাউল গানের ঐতিহ্য ছড়িয়ে দেওয়া।

সংস্কৃতি ও বাউল গানের অনুরাগীদের এই আয়োজনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

an adbox will go here