রাজনৈতিক অদূরদর্শিতা: আলেম সমাজের ভূমিকা এবং জনগণের প্রত্যাশা - দিগন্ত জার্নাল

রাজনৈতিক অদূরদর্শিতা: আলেম সমাজের ভূমিকা এবং জনগণের প্রত্যাশা

প্রবন্ধ, আয়েশা ফারহীন:
জনবল, মনোবল এবং তনুবল সবই আছে। পাশাপাশি রয়েছে সত্যের দৃঢ় গ্রিপ, রোদ-বৃষ্টি ঝড়ে ছায়া দেওয়ার মতো আস্থার আমব্রেলা এবং ঈর্ষণীয় ইতিহাস। কিন্তু তবুও, আলেম সমাজ বারবার তীরে এসে ফিরে আসে। কেন এমন হয়?

কারণ, রাজনৈতিক অদূরদর্শিতা এবং অবিবেচনা। ওলামায়ে কেরাম বারবার ডেকেছেন—দিনে অথবা রাতে, গরমে কিংবা শীতে, এবং সর্বোপরি জনগণের প্রতি ডাক দিয়েছেন। কিন্তু পাবলিকের সাড়া কোথায়? কখনো কি মানুষ তাঁদের ডাকে সাড়া দেয়নি? কখনো কি মানুষ তাঁদের কাছে ছুটে আসেনি—নিজের জান-মাল এবং সময় উৎসর্গ করে?

তাহলে সমস্যা কোথায়? কেন এই ব্যর্থতা? কার ভুল?

আমি অনেক সময় ভাবি, মানুষ যখন আলেমদের কাছে পানিপড়া নিতে আসে, দুয়া চায়, তাজিম করে, তখন কি তাদের পাশে দাঁড়ায় না? কিন্তু নির্বাচন বা রাজনীতি বিষয়ে তাদের সাথে এক হয় না। কেন? কারণ, রাজনীতি, নির্বাচনী প্রতিযোগিতা, এবং জনপ্রতিনিধিত্ব মানুষের ইহজীবনের বিষয়।

তাহলে মানুষ আসলে কি চায়? দু’মুঠো ভাত, একটু কাপড়, মাথা গোঁজার একটি ছাদ, চিকিৎসা সেবা এবং বাচ্চাদের পড়াশোনা। আর সর্বোপরি, মৃত্যুর পর পরকালেই বাঁচার উপায়।

আজকাল, আলেমরা যখন আখেরাতের শাস্তি থেকে আত্মরক্ষার উপদেশ দেন, তখন বর্তমান সময়ের সমস্যাগুলো থেকেও তাঁদের কোনও সমাধান পাওয়া যায় না। ডাল-চাল-তেলের দাম বাড়লে, হুজুররা বিক্ষোভ মিছিল করেন না, এলাকা-শহরের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ভেঙে গেলে প্রতিবাদ সভা ডাকা হয় না। এসব বিষয় কখনোই তাঁদের কাজের মধ্যে পড়ে না।

তাহলে, জনগণের কাছ থেকে কি আরও কিছু প্রত্যাশা করার অধিকার আছে?

an adbox will go here