এডিপি বাস্তবায়ন কমেছে, ছয় মাসে অগ্রগতি ১৭.৯৭% - দিগন্ত জার্নাল

এডিপি বাস্তবায়ন কমেছে, ছয় মাসে অগ্রগতি ১৭.৯৭%

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ২ ফেব্রুয়ারি: চলতি অর্থবছরের
(২০২৩-২৪) প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমে দাঁড়িয়েছে ১৭.৯৭ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২.৪৮ শতাংশ।

রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ প্রতিবেদনটি তৈরি করেছে।

পরিকল্পনা উপদেষ্টা জানান, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ৫০ হাজার কোটি টাকা। আগের বছর এই সময়ে ৬১ হাজার ৭৪০ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬০ হাজার ২৪৯ কোটি টাকা ব্যয় হয়েছিল।

তিনি বলেন, “আগের অর্থবছরের হিসাবগুলো সংশোধিত এডিপির, আর চলতি বছরের হিসাব মূল এডিপির। ফলে সংশোধিত এডিপি হলে আকার ছোট হবে এবং বাস্তবায়ন হার বেড়ে যাবে।”

একনেক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

an adbox will go here