বাংলাদেশের অর্থনৈতিক কামব্যাককে মিরাকল হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব - দিগন্ত জার্নাল

বাংলাদেশের অর্থনৈতিক কামব্যাককে মিরাকল হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

দিগন্ত জার্নাল ডেস্ক:

প্রধান উপদেষ্টা মো. শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতি যে দ্রুত উন্নতি করেছে, তা এক কথায় ‘মিরাকল’ এর মতো। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত দেশের অর্থনীতি একটি সংকটময় অবস্থায় পৌঁছে গিয়েছিল, এবং এটি যে কোন সময় বড় ধরনের আর্থিক পতন ঘটাতে পারত।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজেএফবি সভাপতি হামিদ-উজ-জামান।

প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশের এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা জরুরি। তিনি উল্লেখ করেন যে, বিদ্যুৎ খাতে ব্যাপক অপব্যবহার এবং দুর্নীতি হয়েছে, যা স্থায়ী সমাধান করতে কাজ করছেন সরকার। তিনি বলেন, বড় পাওয়ার কোম্পানির সঙ্গে আলোচনার মাধ্যমে গ্যাসের জন্য প্রচুর পরিমাণ কূপ খনন করা হবে।

চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন শফিকুল আলম। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের দক্ষতা না বাড়লে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে না। এজন্য আমরা বিশ্বের বড় বড় কোম্পানির সঙ্গে আলোচনা করছি। চট্টগ্রামের পোর্টের উন্নয়ন না হলে সরাসরি বৈদেশিক বিনিয়োগের হার বাড়বে না।”

শফিকুল আলম আরও বলেন, দেশের ব্যাংকিং সেক্টরে বড় ধরনের দুর্নীতি হয়েছে এবং সাবেক মন্ত্রী সাইফুজ্জামান নিজস্ব টানেল তৈরি করেছিলেন। তিনি বলেন, “দেশের অর্থনীতি একেবারে বিপর্যয়ের দিকে যাচ্ছিল, কিন্তু এখন যেভাবে অর্থনীতি আবার উঠে দাঁড়িয়েছে, তা মিরাকল।”

এছাড়া, তিনি বলেন, “দেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। রেভিনিউ সিস্টেম সঠিকভাবে কাজ করছিল না এবং অতীত সরকারের সময় অপচয়ের কারণে বাজেটের বড় অংশ বৈদেশিক ঋণ পরিশোধে চলে গেছে।”

an adbox will go here