দেবিদ্বারে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা গ্রেফতার - দিগন্ত জার্নাল

দেবিদ্বারে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা গ্রেফতার

দিগন্ত জার্নাল ডেস্ক :

কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুটি হত্যা মামলাসহ ছয়টি মামলার আসামি যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা বিথিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিথির বিরুদ্ধে গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ছয়টি মামলা রয়েছে। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই মাজারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস জানান, গ্রেফতারের পর বিথিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন