বিপ্লবের কবিতা: "মুক্ত করো": ইউনুস খান - দিগন্ত জার্নাল

বিপ্লবের কবিতা: “মুক্ত করো”: ইউনুস খান

সাহিত্য পাতা | দিগন্ত জার্নাল
২০ মার্চ ২০২৫

“মুক্ত করো”

ইউনুস খান

হোয়াইট হাউজার দিল্লি বসে
রক্ত চুষে খায় দানব
ইজরায়েলের জমিন জুড়ে
সত্যিকারের নেই মানব।

ডাক দিয়ে যাই বিশ্ববাসী
এক হয়ে সব আয় ছুটে
তিন ক্ষমতার সুপার পাওয়ার
বিপ্লবীরা নিই লুটে।

ফিলিস্তিনের গাজার জমিন
রক্ত সাগর ঢেউ খেলে
কাশ্মীরিদের খুন দরিয়া
বিশ্বো দেখো চোখ মেলে।

মুক্ত করো যুক্ত করো
স্বাধীনতার মূল নিশান
জালিমশাহীর রক্ত ঢালে
দাও রাঙিয়ে তার উষান।

(রচনাকাল: ২০ মার্চ ২০২৫)

বিপ্লবের কবিতা: “মুক্ত করো”

ইউনুস খানের কলমে নিপীড়িতদের মুক্তির ডাক

বিশ্ব রাজনীতির অমানবিকতার বিরুদ্ধে কবিতার ভাষায় প্রতিবাদ জানিয়ে আসছেন কবি ইউনুস খান। তাঁর সাম্প্রতিক কবিতা “মুক্ত করো” ফিলিস্তিনের গাজা, কাশ্মীরসহ বিভিন্ন দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে এক সাহসী উচ্চারণ।

ফিলিস্তিন ও কাশ্মীরে চলমান রক্তক্ষয়ী দমন-পীড়নের চিত্র কবিতার প্রতিটি চরণে দৃশ্যমান। কবি ইজরায়েল, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দখলদার নীতির কঠোর সমালোচনা করেছেন এবং বিশ্ববাসীকে একত্রিত হয়ে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

কবিতার বিশ্লেষণ:

প্রথম স্তবকে তিনি ক্ষমতাধর রাষ্ট্রগুলোর আগ্রাসনকে “দানবের রক্তচোষা” বলে অভিহিত করেছেন। দ্বিতীয় স্তবকে বিশ্ববাসী ও বিপ্লবীদের ঐক্যের ডাক দিয়েছেন। তৃতীয় স্তবকে ফিলিস্তিন ও কাশ্মীরের রক্তাক্ত বাস্তবতাকে তুলে ধরে বিশ্বকে সচেতন হতে বলেছেন। চতুর্থ স্তবকে তিনি মুক্তির আহ্বান জানিয়ে অত্যাচারী শক্তির পতনের সংকেত দিয়েছেন।

সাহিত্যের শক্তি সমাজ পরিবর্তনের হাতিয়ার। কবি ইউনুস খানের “মুক্ত করো” কবিতাটি নিপীড়িতদের কণ্ঠস্বরকে তুলে ধরেছে। এটি শুধু কবিতা নয়, বরং এক বিপ্লবের ডাক।

an adbox will go here