উন্নয়নের নামে প্রকল্প ব্যয় বেড়ে ১৫ হাজার কোটি টাকা, একনেকে উঠছে সংশোধনী প্রস্তাব - দিগন্ত জার্নাল

উন্নয়নের নামে প্রকল্প ব্যয় বেড়ে ১৫ হাজার কোটি টাকা, একনেকে উঠছে সংশোধনী প্রস্তাব

দিগন্ত জার্নাল ডেস্ক:

২৪ এর জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত খুন,গুম, নিপিড়ন নির্যাতন এবং লুটতরাজের মহাদল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দিল্লিদাসি হাসিনা সরকারের সময় উন্নয়নের নামে গ্রহণ করা কিছু প্রকল্পের ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। ছয়টি প্রকল্পে মূল অনুমোদিত ব্যয় ছিল ১২,৮৩১ কোটি ৭৩ লাখ টাকা, যা সংশোধনের মাধ্যমে ২৭,৮৮৮ কোটি ২ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়তি খরচ হবে ১৫,০৫৬ কোটি ৪৭ লাখ টাকা।

রবিবার এসব সংশোধনী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংশ্লিষ্টরা বলছেন, যথাসময়ে প্রকল্পগুলো বাস্তবায়ন হলে অতিরিক্ত অর্থের প্রয়োজন হতো না। কিন্তু এখন প্রকল্পগুলো বন্ধ করা সম্ভব নয়, ফলে বাধ্য হয়েই ব্যয় ও মেয়াদ বাড়াতে হচ্ছে।

সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জড়িত সংস্থাগুলোর দায়িত্বহীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যথাযথ মনিটরিং না থাকায় এই ব্যয়বৃদ্ধি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন অপচয় চলতেই থাকবে।

ব্যয়বৃদ্ধি হওয়া কিছু প্রকল্প:

১. পায়রা সমুদ্রবন্দর প্রথম টার্মিনাল:

  • মূল ব্যয়: ৩,৯৮২ কোটি ১০ লাখ টাকা
  • বর্তমান ব্যয়: ৫,৪২৭ কোটি ৯৪ লাখ টাকা
  • বাড়তি ব্যয়: ১,৪৪৫ কোটি ৮৪ লাখ টাকা
  • মেয়াদ: ২০১৯ থেকে ২০২৬ (৭ বছর)
  1. চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে উন্নয়ন:
    • মূল ব্যয়: ৫৪০ কোটি ৫২ লাখ টাকা
    • বর্তমান ব্যয়: ৬২২ কোটি ৪০ লাখ টাকা
    • বাড়তি ব্যয়: ৮১ কোটি ৮৮ লাখ টাকা
    • মেয়াদ: ২০১৮ থেকে ২০২৫ (৭ বছর)
  2. সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প ফেজ-৩:
    • মূল ব্যয়: ৪,৫৯৭ কোটি ৩৬ লাখ টাকা
    • বর্তমান ব্যয়: ১৬,০১৪ কোটি ৮২ লাখ টাকা
    • বাড়তি ব্যয়: ১১,৪৭৭ কোটি ৪৬ লাখ টাকা
    • মেয়াদ: ২০১৫ থেকে ২০২৯ (১৪ বছর)
  3. বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার:
    • মূল ব্যয়: ৭৯৬ কোটি টাকা
    • বর্তমান ব্যয়: ১,৭০০ কোটি ৫১ লাখ টাকা
    • বাড়তি ব্যয়: ৯০৪ কোটি ৫১ লাখ টাকা
    • মেয়াদ: ২০১৫ থেকে ২০২৭ (১২ বছর)
  4. পঞ্চবটি-মুক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ:
    • মূল ব্যয়: ২,২৪২ কোটি ৭৭ লাখ টাকা
    • বর্তমান ব্যয়: ৩,৩১৮ কোটি ৭৯ লাখ টাকা
    • বাড়তি ব্যয়: ১,০৭৬ কোটি টাকা
    • মেয়াদ: ৩.৫ বছর থেকে ৪.৫ বছর
  5. ঢাকার আশেপাশে ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন:
    • মূল ব্যয়: ৬৭৩ কোটি ৪৬ লাখ টাকা
    • বর্তমান ব্যয়: ৮০৩ কোটি ৭৪ লাখ টাকা
    • বাড়তি ব্যয়: ১৩০ কোটি ২৮ লাখ টাকা
    • মেয়াদ: ৩ বছর থেকে ১০ বছর

একনেকে ওঠা অন্যান্য প্রকল্প:

  • সরকারি বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি
  • চট্টগ্রামের কালুরঘাটে পয়ঃশোধনাগার নির্মাণ
  • জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প
  • স্মার্ট প্রিপেইড মিটারিং প্রকল্প
  • রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ

এছাড়া তিনটি প্রকল্পে ব্যয় বাড়ানো না হলেও সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে।

an adbox will go here