এবার চামড়ার দাম বেশি, অপপ্রচারে কান না দিতে বললেন বাণিজ্য উপদেষ্টা - দিগন্ত জার্নাল

এবার চামড়ার দাম বেশি, অপপ্রচারে কান না দিতে বললেন বাণিজ্য উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, (৯ জুন ২০২৫) বিগত বছরগুলোর তুলনায় এবারের কোরবানির পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার পুরান ঢাকার পোস্তা এলাকায় ঘুরে চামড়া বাজার পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “গেল বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম ভালো। কেউ যদি লবণ না দিয়ে চামড়া নষ্ট করে, তাহলে তার ন্যায্য মূল্য পাওয়া সম্ভব নয়। এই দায় সরকারের নয়, এটা নির্ধারণ করবে বাজার ব্যবস্থাপনা।”

তিনি আরও বলেন, “আধা পচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, প্রধান উপদেষ্টার পরামর্শে এবার চামড়া সংরক্ষণ ও মজুদের জন্য সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

ব্রিফিংকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। পরিদর্শনের সময় তারা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন।

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিগত বছরগুলোর তুলনায় এবারের কোরবানির পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার পুরান ঢাকার পোস্তা এলাকায় ঘুরে চামড়া বাজার পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “গেল বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম ভালো। কেউ যদি লবণ না দিয়ে চামড়া নষ্ট করে, তাহলে তার ন্যায্য মূল্য পাওয়া সম্ভব নয়। এই দায় সরকারের নয়, এটা নির্ধারণ করবে বাজার ব্যবস্থাপনা।”

তিনি আরও বলেন, “আধা পচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, প্রধান উপদেষ্টার পরামর্শে এবার চামড়া সংরক্ষণ ও মজুদের জন্য সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

ব্রিফিংকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। পরিদর্শনের সময় তারা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন।

an adbox will go here