জ্বালানি তেলের দাম জুলাইয়েও অপরিবর্তিত
অর্থনীতি ডেস্ক
রবিবার (২৯ জুন ২০২৫, জ্বালানি তেলের দাম জুলাই মাসেও অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সরকার। রোববার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকা দামে বিক্রি হবে। এই দাম ১ জুলাই থেকে কার্যকর হবে। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে সরকার, যার আওতায় প্রতি মাসে জ্বালানির নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশের জ্বালানি চাহিদার প্রায় ৭৫ শতাংশ ডিজেলনির্ভর। বাকি অংশে পেট্রল, অকটেন, কেরোসিন ও অন্যান্য জ্বালানি তেল রয়েছে। উল্লেখ্য, গত ১ জুন সর্বশেষ জ্বালানির মূল্য হালনাগাদ করা হয়। তখন ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেনের দাম ১২৫ থেকে ১২২ ও পেট্রলের দাম ১২১ থেকে ১১৮ টাকা নির্ধারণ করা হয়। তবে কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছিল।