বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনায় ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতা - দিগন্ত জার্নাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনায় ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতা

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনায় তৎকালীন গভর্নর ড. আতিউর রহমানের নেতৃত্বে একটি সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, এ ঘটনায় ভারতীয় নাগরিক নীলা ভান্নান ও রাকেশ আস্তানা সরাসরি জড়িত ছিলেন।

জানা যায়, আরটিজিএস সংযোগ স্থাপনের জন্য নীলা ভান্নানকে ভাড়া করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটের সঙ্গে সুইফটের সংযোগ স্থাপন করেন তিনি। পরে হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ থেকে প্রায় ১০১ মিলিয়ন ডলার সরানো হয়। অপরাধের আলামত নষ্ট করার জন্য রাকেশ আস্তানাকে দিয়ে সার্ভার পরীক্ষা-নিরীক্ষার নামে তথ্য মুছে ফেলা হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিজার্ভ লুটের পর ঘটনাটি আড়াল করতে গভর্নর আতিউর রহমান ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করেন। এমনকি তদন্তে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহায়তাও দেননি।

দুদক ও সিআইডি সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ১২-১৩ জন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা, ভারতীয় নাগরিক এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত। তদন্তে আরও গভীরে গেলে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নামও বেরিয়ে আসতে পারে।

এ ঘটনায় তৎকালীন গভর্নর আতিউর রহমানকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার অবস্থান নিশ্চিত করা যায়নি। তদন্ত সংস্থা তার দেশত্যাগের বিষয়টি যাচাই করছে।

এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের আওতায় আনার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে দুদক।

an adbox will go here