সাবিলুস সালাস মাদরাসায় হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দিগন্ত জার্নাল

সাবিলুস সালাস মাদরাসায় হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

নেত্রকোনা জেলার সদর উপজেলার মালনী এলাকায় অবস্থিত সাবিলুস সালাস মাদরাসায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হিফজুল কোরআন সমাপনী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও নেত্রকোনা জেলা জমিয়তের সহ-সভাপতি হাফেজ আবুল কাসেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আকাবীরে আসলাফের নমুনা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-সাধারণ সম্পাদক, শাইখুল হাদিস মুফতি মাহাবুবুল্লাহ কাসেমী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
✔ নেত্রকোনা জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী ইউনুস, সহ-সভাপতি আব্দুল হাদী ফরাজি।

✔ সাধারণ সম্পাদক মাওলানা মুফিজুর রহমান
✔ সদর থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এ. কে. এম. জহিরুল হক

এছাড়াও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান শেষ হয়।

an adbox will go here