নেত্রকোণায় কলমাকান্দা পরিবারের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিগন্ত জার্নাল ডেস্ক:
নেত্রকোণা শহরে বসবাসরত কলমাকান্দা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে গঠিত সংগঠন ‘নেত্রকোণাস্থ কলমাকান্দা পরিবার’-এর মিলন মেলা ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলরুমে এ আয়োজন করা হয়।
এডভোকেট সিরাজুল ইসলাম খান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ননী গোপাল সরকার, এন আকন্দ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন, আবু আব্বাছ কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার ভূপেশ কিরণ তালুকদার, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এম জাহের উদ্দিন ও সিনিয়র আইনজীবী পিযুষ কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোশফিকুর রহমান রুবেল।
কলমাকান্দা উপজেলার আট ইউনিয়নের প্রায় চার শতাধিক সদস্য নিয়ে গঠিত এই সংগঠন সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে। আয়োজনে নেত্রকোণায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।